Fish Kalia Recipe - মাছের কালিয়া রেসিপি - Porom পরম

Fish Kalia Recipe - মাছের কালিয়া রেসিপি

পরম মাছের কালিয়া রেডী মিক্স মশলায় ১ কেজি মাছের জন্য প্রয়োজনীয় সকল মশলা লবন সহ দেওয়া আছে। তবে আপনার রুচি অনুযায়ী কিছুটা ঝাল এবং লবন বাড়াতে পারেন।

 এই রান্নার বিশেষত্বঃ

মাছে স্বাদ এই রান্নার প্রধান বিশেষত্ব। মোগলাই মসলার আভিজাত্য আর বাংলার মাছের অনন্য স্বাদ এই দুয়ে মিলে তৈরি হয় ভরপুর স্বাদের এই কালিয়া পোলাও বা সাদা ভাতের সাথে অতুলনীয়।

প্রয়োজনীয় উপাদানঃ 

১ কেজি যেকোনো বড় মাছ টুকরো, ১ চা চামচ হলুদ গুঁড়া, ১ চা চামচ লবন, আধা কাপ ভোজ্য তেলে,  আধা কাপ পেঁয়াজ কুচি, ১ টা বড় পেঁয়াজ, ৬-৮ কোয়া রসুন, ১ ইঞ্চি আদা, ৪-৫ টা কাঁচা মরিচ, ১টা বড় টমেটো, ধনেপাতা এবং ১ প্যাকেট পরম মাছের কালিয়া রেডী মিক্স মশলা

রান্নার পদ্ধতিঃ  

১। মাছ টুকরো করে কেটে আধা চা চামচ লবন দিয়ে মেখে ২-৩ মিনিট পর ভাল করে ধুয়ে নিন। তারপর ১ টেবিল চামচ ভিনেগার বা ১ টেবিল চামচ লেবুর রস দিয়ে ভাল ভাবে মাখিয়ে ২-৩ মিনিট পর আবার ভাল ভাবে ধুয়ে পানি ঝরিয়ে রাখুন। এতে করে মাছের কাঁচা গন্ধ সম্পূর্ণ চলে যাবে।  

২। এবার মাছে আধা চা চামচ হলুদ গুঁড়া, আধা চা চামচ লবন আর ১ টেবিল চামচ তেল দিয়ে (সরিষার তেল হলে ভাল) দিয়ে মেখে ১৫-২০ মিনিট মেরিনেট করুন।  

৩। মেরিনেশনের পর আধা কাপ তেলে দুই পিঠ হালকা সোনালী করে ভেজে (আধা ভাজা) তুলে রাখুন। কড়া করে ভাজবেন না।

৪। ঐ তেলে আধা কাপ পেঁয়াজ কুচি দিয়ে হালকা সোনালী রং ধরে আসা পর্যন্ত ভাজুন। এবার ২ টা বড় পেঁয়াজ, ৫-৬ কোয়া বড় রসুন, ১ ইঞ্চি আদা, ৪-৫ টা কাঁচা মরিচ, ১টা বড় টমেটো একসাথে বেটে বা ব্লেন্ড করে দিয়ে দিন। ব্লেন্ডার না থাকলে টমেটোকে কুচি করে কেটে দিয়ে দিন। এবার পরম মাছের কালিয়া রেডী মিক্স মশলা প্যাকেটের সব মশলা সামান্য পানিতে গুলে কড়াইতে ঢেলে দিন। এবার সবগুলো একসাথে হালকা আঁচে ২-৩ মিনিট ভাজুন। তারপর সামান্য পানি দিয়ে ভালভাবে কষিয়ে নিন যাতে মশলার কাঁচা গন্ধ না থাকে। মশলা থেকে তেল ছেড়ে দেয়া পর্যন্ত কষাতে থাকুন। 

৫। এবার কষানো মসলার মধ্যে ভেজে রাখা মাছের টুকরো গুলো ছেড়ে দিন। মাছে ভালভাবে মসলা মাখিয়ে ৫ মিনিট কষিয়ে নিন। এবার দুই কাপ পানি দিয়ে মাছ গুলো আধা ডোবা করে দিন। উচ্চ-মধ্যম আঁচে ১০-১২ মিনিট না ঢেকে ঝোল টেনে আসা পর্যন্ত রান্না করুন। 

৬। মাঝখানে একবার মাছের টুকরো গুলো সাবধানে উল্টে দিন। ঝোল টেনে গিয়ে মাখা মাখা হয়ে এলে ৪-৫ টা গোটা কাঁচা মরিচ এবং ধনে পাতা ছড়িয়ে দিন। চুলা বন্ধ করে ঢাকনা দিয়ে আরও ১০ মিনিট রেখে দিন। এবার ঢাকনা খুললেই আপনার সুস্বাদু মাছের কালিয়া রান্না একদম তৈরী।    

You might also like