Dhakai Special Chicken Vuna Recipe | ঢাকাই স্পেশাল চিকেন ভুনা রেসিপি

Dhakai Special Chicken Vuna Recipe | ঢাকাই স্পেশাল চিকেন ভুনা রেসিপি

Porom Dhakai Special Chicken Bhuna Ready Mix Masala has all the necessary spices, including salt. However, you can add a little salt or chili powder according to your taste.

Necessary ingredients:
Chicken – 1 kg, cut into medium pieces, Fried onion (beresta) – 1 cup, Onion paste – 1 tablespoon, Ginger paste – 1 teaspoon, Garlic paste – 2 teaspoons, Soy sauce – 2 tablespoons, Chopped tomato – half cup, Green chili – 4 to 5 (slit), Capsicum pieces (optional), 1 packet POROM Dhakai Special Chicken Bhuna Masala (with 1 helper spice packet)

Cooking method:
1. Wash the chicken and drain the water well. Now add onion paste, ginger paste, garlic paste, all the spices from the main POROM Dhakai Chicken Bhuna Masala packet, fried onion (beresta), oil from the fried onion. Mix everything very well with the chicken by hand. Keep it marinated for 30 minutes.
2. Heat a pan on high-medium heat. Cook the chicken for 5–6 minutes while stirring well. When the chicken starts becoming slightly brown, reduce the heat to low-medium. Cover with a lid and cook for 7–8 minutes. The chicken will release water and cook in its own juice. (For broiler chicken, this water is usually enough) For country chicken (deshi chicken), you may need to add a little hot water.
3. Continue cooking on low-medium heat with the lid on. When the chicken becomes about 80% cooked, add all the spices from the POROM helper spice packet. Now add chopped tomato, soy sauce. Mix everything well with the chicken and cook for another 3 minutes on the same heat. Check the salt.
4. In another pan, heat 2 tablespoons oil (mustard oil is better if available). Add 1 bay leaf 1 chopped onion, 3–4 chopped garlic cloves, a little chopped ginger. Fry until golden brown to make a flavorful tempering (bagar).
5. Now pour the cooked chicken into this tempering. Add slit green chilies, capsicum pieces, Mix everything well. Cover and cook on low-medium heat for 7–8 minutes. Broiler chicken should be fully cooked by now. For country chicken, you may need to cook another 10 minutes with half cup hot water. When the chicken is fully cooked, turn off the heat and keep it covered for another 10 minutes.
Your delicious Dhakai Special Chicken Bhuna is now ready to serve.
-------------- ০ --------------
পরম ঢাকাই স্পেশাল চিকেন ভুনা রেডি-মিক্স মশলায় প্রয়োজনীয় লবন সহ সব মশলা দেয়া আছে। তবে আপনার স্বাদ অনুসারে কিছুটা লবন বা ঝাল বাড়াতে পারেন।

প্রয়োজনীয় উপাদানঃ
১ কেজি মুরগীর মাংস মাঝারী টুকরো করে কাটা, ১ কাপ পেঁয়াজ বেরেশতা, পেঁয়াজ বাটা ১ টেবিল চামচ আদা বাটা ১ চা চামচ, রসুন বাটা ২ চা চামচ, সয় সস্ ২ টেবিল চামচ, টমেটো কুচি আধা কাপ, কাঁচা মরিচ চেরা ৪-৫ টি, ক্যাপসিকাম টুকরো (ঐচ্ছিক), ১টি পরম ঢাকাই চিকেন ভুনা মসলা (১টি সহযোগী মসলা প্যাকেট সহ)

রান্নার পদ্ধতিঃ
১। মাংস ধুয়ে পানি ঝরিয়ে রাখুন। তার উপর পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, পরম ঢাকাই চিকেন ভুনা মসলার মূল প্যাকেটের সবগুলো মসলা, পেঁয়াজের বেরেশতা এবং বেরেশতার তেল দিয়ে চিকেনের সাথে হাত দিয়ে ভালভাবে মাখিয়ে ৩০ মিনিট মেরিনেশনের জন্য রেখে দিন।
২। চুলার তাপ উচ্চ-মাঝারিতে রেখে একটা কড়াইয়ে মাংসগুলো ৫-৬ মিনিট কষিয়ে নিন। চিকেনের রং যখন একটু বাদামী হয়ে আসবে তখন তাপ কমিয়ে নিম্ন-মাঝারিতে রেখে ঢাকনা দিয়ে ৭-৮ মিনিট রান্না করুন। এর মধ্যে চিকেন থেকে পানি বের হবে তাতেই চিকেন (ব্রয়লার) সিদ্ধ হবে। আর দেশী চিকেনের ক্ষেত্রে সামান্য গরম পানি দিতে হতে পারে।
৩। এভাবে ঢাকনা দিয়ে নিম্ন-মাঝারি তাপে চিকেন রান্না করতে থাকুন। চিকেন যখন প্রায় সিদ্ধ (৮০%) হয়ে যাবে তখন পরম সহযোগী প্যাকেটের সবগুলো মসলা ঢেলে দিন। সাথে টমেটো কুচি এবং সয় সস্ দিয়ে চিকেনের সাথে ভালভাবে মিশিয়ে ৩ মিনিট একই তাপে রান্না করুন। লবন পরীক্ষা করুন।
৪। এ পর্যায়ে আরেকটা কড়াইয়ে ২ টেবিল চামচ তেল দিয়ে (সরিষার তেল হলে ভাল হয়) তাতে একটা তেজপাতা, একটা পেঁয়াজ কুচি, ৩-৪ কোয়া রসুন কুচি, সামান্য আদা কুচি দিয়ে সোনালী করে ভেজে একটা বাগাড় তৈরি করুন।
৫। এবার রান্না করা চিকেন এই বাগারের উপর ঢেলে দিন। সাথে কাঁচা মরিচ কুচি এবং ক্যাপসিকাম দিয়ে চিকেনের সাথে মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে নিম্ন-মাঝারি তাপে ৭-৮ মিনিট রান্না করুন। ব্রয়লার চিকেন এর মধ্যেই হয়ে যাবে, আর দেশী চিকেন হলে আধা কাপ গরম পানি সহ আরও মিনিট দশেক রান্না করতে হতে পারে। চিকেন পুরোপুরি সিদ্ধ হয়ে গেলে চুলা বন্ধ করে দিয়ে আরও ১০ মিনিট ঢাকনা দিয়ে রাখুন।
আপনার অত্যন্ত সুস্বাদু ঢাকাই স্পেশাল চিকেন ভুনা পরিবেশনের জন্য প্রস্তুত।